রাতে ঘুম না আসার ব্যাপারে বিজ্ঞান কি বলে জেনে নিন

চাঁপাই প্রতিদিন ডেস্কঃ রাতে ঘুম না আসার ব্যাপারে বিজ্ঞান কি বলে জেনে নিন
আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরা হলো-
১. একটি নির্দিষ্ট বিষয়ের উপর নেটে রিসার্চ খুঁজছেন? ইন্টারনেটে না পেলে গুগলে “site:.edu” এবং “type:.ppt” ফরম্যাটে সার্চ দিয়ে দেখুন। ঐ বিষয়ের উপর আপনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন পাবেন যা আপনাকে সাহায্য করবে।
২. নরমাল মাউস স্ক্রলে উলম্ব বরাবর স্লাইড পরিবর্তন হয়। তবে আপনি যদি কীবোর্ড এর শিফট ধরে রেখে মাউস স্ক্রল করেন তবে এটি আনুভূমিক বরাবর পরিবর্তন হবে।
৩. আপনার পোষা বিড়ালকে যখন খাবার প্রদান করবেন তখন পানি খাবারের অতি নিকটে রাখবেন না। পানি তার খাবারের থেকে দূরে রাখুন। যদি খুব কাছাকাছি রাখেন তাহলে বিড়ালটি পানি খাবে না।
৪. রাতে ঘুম আসছে না? বিজ্ঞান বলে, চোখ যখন ক্লান্ত থাকে তখন তাড়াতাড়ি ঘুম আসে। আপনি টানা ১ মিনিট ধরে ঘন ঘন চোখের পলক ফেলতে থাকুন। দেখবেন চোখ ক্লান্ত হয়ে যাবে এবং আপনার ঘুম আসার সম্ভাবনাকে তরান্বিত করবে।
৫. যারা নতুন দৌড়বিদ হওয়ার জন্য চেষ্টা করছে তাদের জন্য কিছু পরামর্শ হচ্ছে রানিং এর সময় মেরুদন্ড ও ঘাড় যেনো সোজা থাকে। এরপর আঁকাবাঁকা পথে না দৌড়িয়ে সোজা দৌড়ানো উত্তম। তবে নীরব অবস্থায় আপনি দৌড় ভালো উপভোগ করবেন। ৩-৪ সপ্তাহ পর সমান তালে দৌড় অনুশীলনের চেষ্টা করুন। এতে করে আপনি ভালো অনুভব করবেন পাশাপাশি উপভোগও করবেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.