গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ভোলাহাট ও শিবগঞ্জের ২ জন আহত
চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে রহনপুর-ভোলাহাট সড়কের মকরমপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ভোলাহাট উপজেলার পীরগাছি গ্রামের একরামুলের ছেলে আব্দুর রশিদ (২৬) ও শিবগঞ্জ উপজেলার আজমতপুর ভোলামোড় এলাকার কফিল বিশ্বাসের ছেলে মিনহাজ (৪০)।
স্থানীয়রা জানায়,সোমবার বিকেলে রহনপুর-ভোলাহাট সড়কের মকরমপুর সেতুতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাদের রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

কোন মন্তব্য নেই