১৯ দিনে চাঁপাইনবাবগঞ্জে ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার-চাঁপাই প্রতিদিন
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ রাজশাহী সেক্টর কমান্ডারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা ৩টি ওয়ান সুট্যার পিস্তল উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে (৫’ডিসেম্বর) তারাপুর মাঠ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। তবে এই অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ নিয়ে টানা ১৯ দিনে (১৭ নভেম্বর-৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত দুটি বিজিবি ব্যাটালিয়নের (৫৩ ও ৫৯) চলমান ও পৃথক ৮টি অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৭টি আগ্নেয়াস্ত্র, ৫৯ রাউন্ড গুলি ও ১৭টি ম্যাগাজিন উদ্ধার হল।
চাঁপাইনবাবগঞ্জে ৫৩বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার মঙ্গলবার রাতের অভিযানটি নিশ্চিত করেছেন। বুধবার তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদপুর বিওপির আওতাধীন এলাকায় সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম ও তাঁর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
অভিযানে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে বাংলাদেশের ৫শ গজ ভেতরে একটি জঙ্গলময় স্থান হতে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক ভারত থেকে আনা অস্ত্রগুলি উদ্ধার হয়।
উদ্ধার ৩ লক্ষ টাকা জব্দ মূল্যের ৩টি আগ্নেয়াস্ত্র শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম চলছে বলেও জানান লে. কর্ণেল সাজ্জাদ।

কোন মন্তব্য নেই