চাঁপাইনবাবগঞ্জ-২: নৌকার চূড়ান্ত প্রার্থী জিয়া

চাঁপাই প্রতিদিন ডেস্কঃ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রায় ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীদের নামে ইস্যু হয়েছে মনোনয়নের চিঠি। আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষর করা মনোনয়ন চিঠি সংগ্রহ করেন প্রার্থীরা। রোববার সকাল থেকে দলীয় সভাপতির কার্যালয় থেকে এ চিঠি বিতরণ শুরু হয়।




সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন হাতে পেয়েছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বাদ পড়লেন বর্তমান সাংসদ গোলাম মোস্তফা।





সাবেক এমপি জিয়াউর রহমান জানান, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার এলাকার ভোটাররা নৌকায় ভোট দিবে। সবকিছু ভুলে সকলে একত্রিত হয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনবই ইনশাআল্লাহ।




উল্লেখ্য, ২০০৮ এর নির্বাচনে জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে থেকে নৌকার প্রার্থী হিসেবে প্রথমবারে মত এমপি নির্বাচিত হন। পরে ২০১৪ সালে এ আসনে নৌকার মনোনয়ন পান বর্তমান সাংসদ গোলাম মোস্তফা।

২টি মন্তব্য:

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.