চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে গ্রেফতার ৪


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের চন্দ্রিমা আবাসিক হোটেল থেকে ৩ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।



শুক্রবার (৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে সদর থানা পুলিশের অভিযানে ওই ৪জন গ্রেফতার হন। গ্রেফতারকৃতরা হলেন, জেলার নাচোল উপজেলার ফতেপুরের ফজলুর রহমানের ছেলে কাউসার আলী (২৫), একই এলাকার মান্নানের ছেলে নাজির উদ্দিন (২৮), নাচোল মল্লিকপুরের আসারুলের মেয়ে সাথী খাতুন ( ২০) ও হোটেল কর্মচারী সদর উপজেলার বারঘরিয়ার একরামুল হকের ছেলে মামুন আলী (৩১)।



সদর থানার পরিদর্শক ( অপারেশন) ইদ্রিস আলী জানান,গ্রেফতারকৃতদের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।


কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.