মান্দায় ফেনসিডিলসহ মোহনপুরের এএসআই আটক


চাঁপাই প্রতিদিন ডেস্কঃ নওগাঁর মান্দায় ফেনসিডিলসহ রাজশাহীর মোহনপুর থানার এক এএসআইসহ দুইজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যার পর মান্দা উপজেলার সাবাইহাটের পশ্চিম পাশের সেতুর কাছে এ ঘটনা ঘটে।

এরা হলেন, মোহনপুর থানার এএসআই মেহেরুল্লাহ ও মোহনপুর গ্রামের মজনু (৩৫)। এদের মধ্যে মজনুকে গ্রেপ্তার করলেও এএসআই মেহেরুল্লাহকে মোহনপুর থানায় হস্তান্তর করে মান্দা থানা পুলিশ।

মান্দা থানা পুলিশের বরাদ দিয়ে মোহনপুর থানার ওসি আবুল হোসেন বলেন, এএসআই মেহেরুল্লাহ ও মজনুকে দুই বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় পুলিশে দেয়। পুলিশ তাদের আটক করে মান্দা থানায় নিয়ে যায়। পরে মেহেরুল্লাহকে মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আবুল হোসেন বলেন, মেহেরুল্লাহর নামে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। এর পর রাত ১১টার দিকে পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়। তার ব্যাপারে পুলিশ সুপারের দপ্তর থেকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই মেহেরুল্লাহ ও মজনু ফেনসিডিল নিয়ে গিয়ে বিক্রি করছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। মাঝে মধ্যেই তারা ফেনসিডিল নিয়ে গিয়ে সাবাই বিক্রি করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

sndr থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.