সরকারী হওয়ায় রহনপুর ইউসুফ আলী কলেজে আনন্দ শোভাযাত্রা-চাঁপাই প্রতিদিন
চাঁপাই প্রতিদিন ডেস্কঃ জেলার অন্যতম বিদ্যাপীঠ রহনপুর ইউসুফ আলী কলেজ সম্পতি জাতীয়করণ (সরকারী) হওয়ায় এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলারসহ শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে কলেজ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই