শপথ নিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ মেয়র লিটনের-চাঁপাই প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক : শপথ নেয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার দুপুরে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দেয়া খায়ের করেন মেয়র লিটন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আক্তার জাহান, মেয়রপত্নী ও নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী, নগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, মাহফুজুর রহমান লোটন, শফিকুর রহমান বাদশা, শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলাম বেন্টু, উপ-প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ লেমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিল উদ্দিন আহমেদ শিমুল, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ প্রমূখ।
এর আগে রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শপথগ্রহণ করেন। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাসিকের কাউন্সিলররা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করার স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন।
গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই