সবজি বোঝাই ট্রাকে তল্লাশি, ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার-চাঁপাই প্রতিদিন
চাঁপাই প্রতিদিন ডেস্ক ঃ মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সবজি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি’র ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক করা হয় এবং ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
ডিবি’র ওসি শাহীন উদ্দীন জাানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় সাহেবপুর থেকে একটি সবজি বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার কর হচ্ছে। সেমতে সাহেবপুরে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়।
ট্রাকের পুরো সব্জি নিচে নামিয়ে তার মধ্যে থেকে ৮টি ক্যারেটে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল পাচারের মূল হোতা পালিয়ে যায়। তবে মামুন নামের এক জন আটক করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই